হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যা, যুবলীগ কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি নেতা আবু সাঈদকে কুপিয়ে হত্যা ও ২০ জনকে আহত করার ঘটনায় যুবলীগ কর্মী আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে আবু সাঈদ হত্যা মামলার প্রধান আসামি কিলার জাকিরের ঘনিষ্ঠ সহযোগী।

অপরদিকে এ ঘটনায় আহত বনগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবুলের অবস্থা সংকটাপন্ন। তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ছাড়া একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মীকে।

তারা হলেন, জাভেদ, আরাফাত, মোস্তফা, বাবুল, আলিফ, সলিম উল্লাহ, আবু বকর ও আমান উল্লাহ। এ ছাড়া আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শহীদুজ্জামান জানান, মামলার প্রধান আসামি জাকিরসহ অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে আওয়ামী লীগ সমর্থক জাকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে বিএনপি নেতা আবু সাঈদকে হত্যা করে এবং আরও কুপিয়ে ২০জনকে আহত করে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন