হোম > সারা দেশ > ঢাকা

পরিচয় ভুলে ২০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে মৃত ব্যক্তিকে পরিচয় ভুল করে দাফন করার ২০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। ওই ব্যক্তির প্রকৃত নাম মেজবাহুল ইসলাম (৩০)। লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

লাশটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতীবান্ধা গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে মেজবাহুল ইসলামের।

জানা যায়, ২০২৪ সালের ৩১ জুলাই ঢাকার আশুলিয়া থানার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশের একটি বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পরে ওই লাশটি মধুপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার বাসিন্দা হয়রত আলী তার ছেলে রিদয় বলে দাবি করেন। লাশটি নিয়ে তিনি এলাকায় দাফন করেন।

পরে ওই বছরের ৭ আগস্ট রিদয় জীবিত অবস্থায় ফিরে আসলে বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। পরবর্তীতে ওই লাশের ছবি দেখে গাইবান্ধার হাফিজুর রহমান তার নিখোঁজ ছেলে মেজবাহুল ইসলাম হিসেবে শনাক্ত করেন।

এ ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, টাঙ্গাইল পিবিআইয়ের ইন্সপেক্টর মো. শফিউল আলম।

এমই

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫