হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় গ্রামীণ ব্যাংকের রায়পুর মধুখালী শাখায়(কোড নম্বর ১৯৫৩০৩০৬) এ ঘটনা ঘটে। এ ঘটনায় মধুখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখার ব্যবস্থাপক নবিনা নুরুল পিয়া বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ভেতরে কোনো ক্ষতি হয়নি। দরজার সামনে কালো ধোঁয়া দেখা যায়। এ সময় দরজার সামনে পেট্রোলের খালি বোতল ও পেট্রোল ভেজানো কাপড় পাওয়া গেছে।'

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩১ কিশোর

সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন তালুকদার

যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডামুড্যায় গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মেয়ে হত্যার বিচার চেয়ে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন বাবা-মা

টঙ্গীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন