হোম > সারা দেশ > ঢাকা

পৃথিবীতে কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে: প্রেস সচিব

শরীয়তপুর ও নড়িয়া প্রতিনিধি

অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টাকারীদের সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, দেশের জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে আছে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারে। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

শুক্রবার শরীয়তপুরের নড়িয়ার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের পথে হাঁটছে। জাতি জেগে গেছে, এখন আর কাউকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আগামী নির্বাচনকে ঘিরে যে গণজাগরণ তৈরি হয়েছে, তা আর কোনো শক্তিতেই থামানো সম্ভব নয়।

তিনি বলেন, সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী পরিস্থিতির কারণে মানুষ একটি প্রকৃত নির্বাচন থেকে বঞ্চিত ছিল। কিন্তু সেই দিন শেষ। এখন মানুষ চায় একটি সুষ্ঠু, স্বচ্ছ ও ভয়ের বাইরে অবাধ নির্বাচন। মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের অধিকার কেড়ে নিতে পারে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কোনোভাবেই নির্বাচনে তাদের আসার সুযোগ নেই।’

তিনি অভিযোগ করে বলেন, অতীতে কিছু রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে অস্ত্রের জোরে বিরোধীদের দমন করেছে। নিরাপদ পরিবেশ তৈরি করার বদলে তারা রাইফেল-পিস্তল নিয়ে তরুণদের ওপর হামলা করেছে। ছাত্র-যুবকদের ভয় দেখিয়ে রাজনৈতিক মাঠ দখল করেছে। ভেবেছিল মানুষ আরো বহুবছর চুপ থাকবে। কিন্তু পুরো জাতি যে জেগে উঠেছে, তা তারা বুঝতেই পারেনি।

তারেক রহমান ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এ প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তাদের নিজস্ব নিয়ম আছে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ নিয়ে তিনি বলেন, সৎ, সুনাম ও অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান করছি। আমরা চাই বিশ্ব দেখুক বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে।

সরকার ও নির্বাচন কমিশনের সম্পর্ক নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে যা যা সহযোগিতা প্রয়োজন সবই দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই একটি ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার