হোম > সারা দেশ > ঢাকা

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে পুলিশের কাছ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত সর্দার শামীমকে (৩০) ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টাকালে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী-কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত শামীম হাইজাদী ইউনিয়নের আফরদী গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১১টার দিকে আসামি শামীম একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনগণ ধাওয়া করে গণপিটুনি দেয়। গণপিটুনি খেয়ে শামীম টোটারবাগ গ্রামের শাহজালালের বসত ঘরে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শামীমকে সিএনজি করে নিয়ে আসার সময় টোটারবাগ মসজিদের সামনে পৌঁছালে শত শত জনতা উত্তেজিত হয়ে শামীমকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টা করে।

এই সময় পুলিশ বাধা দিলে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পুলিশের এস আই মাজহারুল ইসলাম, এসআই আসাদুজ্জামান, এএসআই মামুন সামান্য আহত হন। এসময় আসামি শামিমসহ আরও ৩ জন আহত হয়।

পরে উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত সিএনজি ভাঙচুর করে। আহত অবস্থায় পুলিশ শমীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বাকি পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটককৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তিন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। আটক শামীমের বিরুদ্ধে হত্যাসহ ৫টি মামলা রয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী