হোম > সারা দেশ > ঢাকা

সাভারে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে বিমল রাজবংশী (৪২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই নারায়ণ রাজবংশীর বিরুদ্ধে।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গতকাল রাতে বিমল রাজবংশীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ফুলবাড়িয়া বাজারে ঝগড়া হয় নারায়ণ রাজবংশীর। এ সময় নারায়ণ রাজবংশী শক্ত লাঠি দিয়ে বিমল রাজবংশীকে পিটিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে দুই নারী শিল্পী রানী রাজবংশী ও উশান্ত রাজবংশীকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় নারায়ণ রাজবংশী।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সাভার মডেল থানার পুলিশ অফিসার জুয়েল মিঞা বলেন, হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন