হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ দফা দাবিতে নরসিংদীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নরসিংদী

মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে পাঁচ দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের সদয় হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, নরসিংদী শাখা।

রোববার বিকেলে সারাদেশের ন্যায় নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবাদ সম্মেলন করে নরসিংদীর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ।

পাঁচটি দাবি হলো: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের শূণ্যপদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূণ্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রমজান আলী, ব্রাহ্মন্দী সরকারি কামিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরজাহান বেগমসহ অন্যান্যরা।

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ডিবির তিন সদস্য হামলার শিকার