হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে ফায়ারকর্মীসহ আহত ৫

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে একটি কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডে ফায়ারকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার ফেমাস নামক একটি কেমিক্যালের গুদামে আগুন লাগে।

এতে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম, নূরুল হুদা, জয়, পরিদর্শক নাদিম ও অপর একটি কেমিক্যালের দোকানদার বাবু আহত হয়েছেন।

পাশের দোকানদার আব্দুল জলিল জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ফেমাস কেমিক্যালের গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। একপর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসে ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ফায়ারকর্মীসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর