হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ১৫ জুন শুরু

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্য সামনে রেখে ১৫ জুন শুরু হচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অব বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ উৎসবে অংশ নিচ্ছে ৬৪টিরও অধিক শিক্ষাপ্রতিষ্ঠান।

‘ক্লাইমেট রেসিলেন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় আয়োজিত এ উৎসবে প্রায় ৬০০ শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করবেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ সৃষ্টি, দলগত কার্যক্রমে অংশগ্রহণ এবং জলবায়ু সচেতনতা বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে আট দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রাথমিক পর্যায়ের ৩২টি এবং মাধ্যমিক পর্যায়ের ২৮টি দল নকআউট পর্বে অংশ নেবে। প্রতিযোগিতা শেষে সেরা দুটি দলকে নিয়ে আগামী ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

উৎসবের গুণগত মান ও শৃঙ্খলা বজায় রাখতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সহযোগী সংগঠন লজিক অব বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ শিল্পের পাশাপাশি শিক্ষা, মেধা ও বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডেও অগ্রসর। এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের জাতীয় বিতর্ক অঙ্গনের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো জানান, এ আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের টেলিভিশন ও বেতার বিতর্কে অংশগ্রহণের পথ আরো সুগম হবে।

জেডএম

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

ইউনেস্কোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান স্কুল

বিশ্বকাপ জ্বরে কাঁপছে সদরপুর, অলিগলিতে ফুটবল উন্মাদনা

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠছে দোকানপাট

কুলিয়ারচরে পাঁচতলা থেকে পড়ে চোরের মৃত্যু

শরীয়তপুরে খিচুড়ি আয়োজনের নামে আ. লীগ নেতাকর্মীর জমায়েত, আটক ২

গণঅভ্যুত্থানে চোখ হারানো হিমেলের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড