হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ায় জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটি মাদরাসার পুকুরে ডুবে আব্দুল্লাহ আল সাজীম (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সাজীম মাদরাসার চতুর্থ শ্রেণি ও কিতাবখানার শিক্ষার্থী ।ফজরের নামাজ পড়ে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পড়ে যায়। পরে শিক্ষকরা খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরে নামেন। পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই সময় তার মাথায় পাগড়ি, হাতে ছাতা ছিল।

সাজীম নরসিংদী জেলা সদরের ঘোড়াদিয়া এলাকার কুয়েত প্রবাসী আব্দুর রহমান খোকনের ছেলে।

থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

এমই

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আ.লীগের ৩৫ নেতাকে অব্যাহতি, মামলার চার্জশিটে মৃতদের নাম