হোম > সারা দেশ > ঢাকা

৬৫০ টাকা কেজিতে গরুর গোশত বিক্রির উদ্যোগ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলায় স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ। পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় প্রতিদিন নির্ধারিত পরিমাণ গোশত বিক্রি করা হবে।

বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা পরিষদের গেটের সামনে অস্থায়ী গোশত বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে গরুর গোশত প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ঈদের আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজির বেশি গোশত কিনতে পারবেন না।

উদ্বোধনের পরপরই কম দামে গোশত কিনতে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। স্বল্পমূল্যে গোশত কিনতে পেরে নিম্নআয়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

গোশত কিনতে আসা একাধিক ক্রেতা বলেন, বর্তমানে বাজারে গরুর গোশতের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সেখানে ৬৫০ টাকায় গোশত কেনার সুযোগ পাওয়া তাদের জন্য বড় স্বস্তির। প্রশাসনের এমন উদ্যোগে দিনমজুর, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ ঈদের সময় কিছুটা স্বস্তি পাবেন।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পাঁচ দিন স্বল্পমূল্যে গোশত বিক্রি করা হবে। প্রতিদিন প্রায় ২০০ কেজি করে গোশত বিক্রি করা হবে এবং এর ভর্তুকির অর্থ সরকার বহন করবে।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫