হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে শ্রমিকদের মারধর-বাস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে চাঁদার টাকা না দেয়ায় পরিবহন শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।

সকাল সাড়ে ছয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন পরিবহন শ্রমিকরা। দুই ঘণ্টা পর পুলিশের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেয়ায় অবরোধ তুল নেন তারা।

এ সময় শ্রমিকরা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গাজীপুর ইউনিয়নের সহ-সভাপতি মকবুল হোসেন মেম্বার ও তার ছেলে ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ গতকাল শ্রমিকদের মারধর এবং চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা গাড়ি ভাঙচুর করে। চাঁদা না দেয়ায় তারা এক গাড়ির হেলপারকে তুলে নিয়ে যায়। তার সন্ধান

এখনো পাওয়া যায়নি। সহকর্মীকে উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় সুস্থ বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন তারা।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেয়া হয়েছে।

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ইছামতি নদীর সেতু

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

জুলাইযোদ্ধাসহ আলেমদের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না