হোম > সারা দেশ > ঢাকা

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষারকেন্দ্র আকস্মিক পরিদর্শনে এসে দায়িত্বে অবহেলা না করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেছেন প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে চলমান এসএসসি পরীক্ষা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বিভিন্ন পরীক্ষাকক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেডএম

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি