হোম > সারা দেশ > ঢাকা

ছেলের পর পা হারান বাবা, চোরেরা শেষ সম্বলও নিয়ে গেল

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ

এক দুর্ঘটনায় ডান পা হারিয়েছিলেন রিপন। সেই খবর শুনে হাসপাতালে যাওয়ার পথে একই পরিণতি হয় তার বাবারও। দুই প্রজন্মের দুই উপার্জনক্ষম মানুষের ডান পা হারানোর পরও থেমে থাকেনি জীবন। তবে এবার চুরিতে হারিয়েছে তাদের শেষ সম্বল।

পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছলিমনগর গ্রামের আরফান হোসেনের ছেলে রিপন হোসেন। গোড়াই একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় সড়ক দুর্ঘটনায় হারান ডান পা।

ছেলের দুর্ঘটনার খবর শুনে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে যাওয়ার পথে দেওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়ে একইভাবে ডান পা হারান বাবা আরফান। তবুও জীবন থামিয়ে রাখেননি তারা। অভাবের সংসার টিকিয়ে রাখতে চার বছর পূর্বে সঞ্চয়ের টাকায় সলিমনগর বাড়ির পাশেই বিকাশের আর্থিক লেনদেনের ব্যবসা শরু করেন রিপন।

সেই ব্যবসার আয়েই চলছিল ছয় সদস্যের পরিবার। গত ২৪ জুন বুধবার গভীর রাতে সিঁধ কেটে বাড়ি থেকে সাড়ে তিন লাখ টাকা ও ব্যবসার পাঁচটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিপন।

রিপন হোসেন বলেন, এক পা নিয়েও জীবনযুদ্ধে হার মানেননি। স্বপ্ন ছিল পরিবারকে নিয়ে সৎভাবে বেঁচে থাকার। কিন্তু ব্যবসার মূলধন হারিয়ে এখন বন্ধ হয়ে গেছে জীবিকার একমাত্র পথ। চোরদের শনাক্ত করে পাঁচটি মোবাইল ও টাকা উদ্ধার চান তিনি।

আরফান হোসেন বলেন, প্রতিবন্ধকতাকে জয় করে আত্মসম্মান নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন রিপন। চুরির ঘটনায় আমরা নিঃস্ব হয়ে পড়েছি। দ্রুত চুরি যাওয়া টাকা উদ্ধারের দাবি তার।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার জানান, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছিলাম। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অজ্ঞাতনামা আসামি করে মামলা নেওয়া হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে টাকা ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্ঘটনায় দুই প্রজন্মের দুই পা হারিয়েও ভেঙে পড়েনি পরিবারটি। কিন্তু চুরিতে হারিয়েছে জীবিকার শেষ অবলম্বন। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপ আর সমাজের সহায়তার দিকেই তাকিয়ে রিপনের পরিবার।

এমএইচ

মা দেখলেন, পুকুরপাড়ে পড়ে আছে মেয়ের লাশ

কিশোরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি

দৃষ্টিহীনতা জয় করে মর্যাদার লড়াইয়ে কিশোরগঞ্জের সোহাগ

কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল

শ্রীপুরে ৭ ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

কালিয়াকৈরে ৬ মাদকসেবির কারাদণ্ড

মুকসুদপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নৃত্য করে বিএনপি নেতা বহিষ্কার