হোম > সারা দেশ > ঢাকা

ওরসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু্ই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে মাজারের ওরসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের খানবাড়ি ও তারাচাঁন মিয়ার বাড়ির লোকজনের মাঝে এই সংঘর্ষ হয়।

খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে র‌্যাব ও সেনাবাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ থামার পর আহতদের উদ্ধার করে ভৈরব ও কুলিয়ারচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে। এরমধ্যে গুরুতর আহত মেহেদি হাসান, রায়হান খান ও আনাস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় একটি মাজারের বার্ষিক ওরসকে কেন্দ্র করে নিজেদের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এলাকার খানবাড়ি ও তারাচাঁন মিয়ার বাড়ির লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছিলো। এরই মধ্যে তারাচাঁন মিয়ার বাড়ির এক যুবককে খানবাড়ির যুবকরা মারধর করে গতকাল মঙ্গলবার।

খানবাড়ির মুরুব্বিদের কাছে এই ঘটনার বিচার দিয়ে তারাচাঁন মিয়ার বাড়ির লোকজন ফেরার পথে তাদের উপর আবার হামলা করে খানবাড়ির কিছু যুবক।

এর জের ধরে রাত ৮টার দিকে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। ৪ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশত লোক আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘরে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল