হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে আ.লীগের দুপক্ষের সংষর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পাওয়া গেছে। এরই মধ্যে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। 

রোববার সকাল ৭ টা ৫০ মিনিটে শুরু হওয়া দুই পক্ষের সংঘর্ষ এখনও চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে রায়পুরা থানার ওসিসহ পুলিশ সদস্যরা যাচ্ছে। তিনজন নিহত হওয়ার খবর শুনেছি তবে নিশ্চিতভাবে বলতে পারছি না।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আতিয়ার রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের অনুসারীরা রোববার সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় কতজন আহত ও নিহত হয়েছে জানা যায়নি।

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার