হোম > সারা দেশ > ঢাকা

ফুলকলিসহ দুই কারখানাকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

রূপগঞ্জে ফুলকলি সুইটস অ্যান্ড বেকারি ও শুভ ফুড নামের অবৈধ শিশু খাদ্যপণ্য উৎপাদন, বেআইনিভাবে কারখানা পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল আলম। এসময় বিপুল পরিমাণ অবৈধভাবে উৎপাদিত শিশুখাদ্য পণ্য উদ্ধার করে তা ধ্বংসসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্টেট।

অভিযানের সময় বিএসটিআই আঞ্চলিক কর্মকর্তা (ঢাকা জোন) সাফায়েত হোসেন বলেন, শুভ ফুড কারখানার সবগুলো পণ্য অবৈধ ও নিম্নমানের। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাতে শিশুদের জন্য মৃত্যু ঝুঁকি আছে। তাই এটা বেআইনি। এমনকি বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় শুভ ফুড কারখানাকে ৩০ হাজার টাকা এবং সেই সাথে ফুলকলি সুইটস এন্ড বেকারির কিছু পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ফুলকলি সুইটস এন্ড বেকারির ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ভূমি তরিকুল আলম অভিযান শেষে সাংবাদিকদের বলেন, তারাবো পৌরসভা এলাকায় একটি বাসার মধ্যে অবৈধভাবে শুভ ফুড কারখানা পরিচালনা করে আসছিল এবং ফুলকলি সুইট অ্যান্ড বেকারির কিছু খাদ্য পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্য কোনো প্রতিষ্ঠানেও অনিয়মের অভিযোগ পেলে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই