হোম > সারা দেশ > ঢাকা

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর করে আগুন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে লকডাউন কর্মসূচি চলাকালে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকটির আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে গ্রামীণ ব্যাংকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সমর্থনে সকাল থেকেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।

বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের শাখাটিতে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ব্যাংক ভবনের থাই গ্লাস ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী শহিদুল ইসলাম জানান, দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর একটি ভবন ভাড়া নিয়ে সেখানে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

ঘটনার বিষয়ে জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় ব্যাংকের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমই

সহিংসতা না করায় আ.লীগ নেতাকর্মীকে ওসির ধন্যবাদ

পদ্মা সেতু এলাকায় বিএনপি-আ. লীগ সংঘর্ষে নিহত ২, ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে রামদা ও লগি-বৈঠা নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের মিছিল

পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির কাতল

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে আগুন

ভাঙ্গায় আ.লীগের অবরোধ প্রতিরোধে কঠোর অবস্থানে বিএনপি

অবরোধে অচল গোপালগঞ্জ, সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ

লকডাউন উপেক্ষা করে শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১

সাভার ও আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন