হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে “শ্রীপুর সাংবাদিক সমিতি”র ২০২৬–২০২৭ মেয়াদের ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় পৌর এলাকার চন্নাপাড়া এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শ্রীপুর প্রেস ক্লাব-এর সভাপতি ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে দৈনিক জনতা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মো. উজ্জ্বল মিয়াকে সভাপতি এবং দৈনিক বর্তমান পত্রিকার শ্রীপুর প্রতিনিধি ও সংবাদ সংযোগের গাজীপুর প্রতিনিধি মো. শাহাদত হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি হিমু সরকার, সহ-সভাপতি আব্দুল্লাহ তারেক রানা ও মুহাম্মদ কবির হোসেন এমএ, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন অনন্ত ও মো. ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সাগর, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আল মামুন, প্রচার সম্পাদক এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন উজ্জ্বল, তথ্য ও গবেষণা সম্পাদক মিনারা কামাল, আইন বিষয়ক সম্পাদক কামাল পাশা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শিমুল মিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি খানম।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—আব্দুল মালেক, সিদ্দিকুর রহমান, মাহফুজুর রহমান ইকবাল, আলফাজ উদ্দিন স্বপন, আব্দুল খালেক, হাজী আসাদুজ্জামান, বাবুল খান, কামাল পারভেজ ও ইমতিয়াজ আহমেদ শাওন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শ্রীপুর উপজেলা ও জেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক মহল অভিনন্দন জানিয়েছেন।

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

পেট্রোল পাম্পে হিসাবে ৩ হাজার লিটার গরমিল, জরিমানা ১০ হাজার