হোম > সারা দেশ > ঢাকা

নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বল্লভদী ইউপির ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে।

নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরন বেগম প্রতিদিনের মতো তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে বড় বাংরাইলের অনিল সুত্রধরের পুত্র বিপ্লব সুত্রধর তার নতুন বাইক জিক্সার নিয়ে দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ফুলবাড়িয়া বাজারে পৌছলে বিপ্লব তার বাইকে ধাক্কা দিয়ে বৃদ্ধাকে ফেলে দিয়ে দ্রুত ঐ বৃদ্ধার বাড়ির সামনে দিয়েই পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা আমিরন বেগম মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আতাউর রহমান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে। এরপর লাশ থানায় নিয়ে আসে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

কালিয়াকৈরে ১৮ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শুটারগান ও গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া

মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ সেই নারী

কুলিয়ারচরে ‘পৌর কর মেলা’ উপলক্ষে অবহিতকরণ সভা

ইতালিতে ছোট ভাইকে হত্যার পর ভিডিওকলে দেখালেন বড় ভাই

সাভারে জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত

শ্রমিক দিবস দিয়া আমাগো কি অইবো?

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা