হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় বন্ধ দৌলতদিয়া–পাটুরিয়া নৌ রুট

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঘন কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, আজ সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতে শুরু করেছে। শীতের রাতে দুর্ভোগে পড়ছেন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।

এসআই

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বৃষ্টি হত্যা: শো‌কে স্তব্ধ মাদারীপু‌রের স্বজনরা

মিড ডে মিলের খাবার সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি

কম খরচে বেশি লাভ হওয়ায় কালোজিরা চাষে কৃষকদের ঝোঁক বাড়ছে

এক বছরের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কাজ: জালাল উদ্দিন এমপি

‌শিক্ষা পদ্ধ‌তির এখন পরিবর্তন হচ্ছে: এমপি ডা. কেএম বাবর

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চাহিদা বেড়েছে হাতপাখার