হোম > সারা দেশ > ঢাকা

বাড়িতে এসে চাচাতো ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন পুলিশ সদস্য

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুটিতে বাড়িতে এসে চাচাতো ভাইকে নৃশংসভাবে কামড়ে ও পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মোফাজ্জল হোসেন ওই গ্রামের ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত আরিফুল ইসলাম একই গ্রামের বীরমুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুর জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত।

এ ঘটনায় মোফাজ্জল হোসেনের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে সোমবার বিকেলে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে রোববার গভীর রাতে মোফাজ্জল হোসেনের ওপর অতর্কিত হামলা চালান আরিফুল ইসলাম। এ সময় মোফাজ্জলকে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠায়।

আহত মোফাজ্জল হোসেনের অভিযোগ ‘চাকরিতে প্রবেশের পর থেকেই আরিফুল ও তার স্বজনরা এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। আমাকে মারার সময় সে বলে ‘আমি পুলিশ, মারলেও আমাদের কোনো বিচার নাই।’ আমি আমার ওপর এই মামলার জন্য প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চাই।

অভিযুক্ত এএসআই আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত