হোম > সারা দেশ > ঢাকা

মামলার আগেই বিরোধ নিষ্পত্তি, শরীয়তপুরে মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠানে ভার্চুয়াল কার্যক্রম উদ্বোধন।

শরীয়তপুরের আদালতে মামলার চাপ কমিয়ে বিরোধের দ্রুত ও কার্যকর নিষ্পত্তির লক্ষ্যে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আদালতের দীর্ঘদিনের মামলাজট নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান খান।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, আদালতে মামলা দায়েরের আগেই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তুলতে পারলে বিচারব্যবস্থার ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে সাধারণ মানুষ কম সময়ে, কম খরচে এবং তুলনামূলক সহজ উপায়ে তাদের বিরোধের সমাধান পাবেন। তিনি বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট সব পক্ষকে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান।

তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাধ্যতামূলক প্রি-কেস মেডিয়েশন একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই অনেক বিরোধ মীমাংসা সম্ভব হবে। এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমার পাশাপাশি বিচারব্যবস্থার দক্ষতা বাড়বে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্মিষ্ঠা বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সদস্য, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

জেডএম

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর