হোম > সারা দেশ > ঢাকা

মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখন আলু, পেঁয়াজ, রসুনের গুদাম ঘর

উপজেলা প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

সিরাজদিখানের শেখরনগর ইউনিয়নের কল্যাণ কেন্দ্রটি বেহালদশায় বাড়ছে রোগীদের দুর্ভোগ। চিকিৎসক সংকটের কারণে ভেঙে পড়েছে চিকিৎসাসেবা। এটির রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্যসেবা না থাকায় এখন আলু, পেঁয়াজ, রসুনের গুদাম ঘরে পরিণত হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে নির্মিত এ স্বাস্থ্য কেন্দ্রটি মা ও শিশুর চিকিৎসায় সুনাম অর্জন করলেও বর্তমানে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম সংকটে পড়েছে। নেই কোনো চিকিৎসক, কোনো চিকিৎসা কিংবা ওষুধ সরবরাহ ও চিকিৎসাসামগ্রী।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। জ্বর, কাশি, ব্যথাসংক্রান্ত ছোট ছোট বিষয়েও কোনো সেবা নেই এখানে। এখানকার লোকজন ঢাকা কিংবা অন্যত্র গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন। অনেকে আবার টাকার অভাবে ভালো চিকিৎসা না নিতে পেরে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে ভবনটি দাঁড়িয়ে থাকলেও চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম শূন্য হয়ে বেহালদশায় পরিণত হয়েছে। চিকিৎসার ব্যবস্থা না থাকায় এখন সেটি আলু, পেঁয়াজ, রসুন রাখার গুদামে পরিণত হয়েছে। চিকিৎসাসামগ্রীর অপর্যাপ্ততা ও সংকট যেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নিত্যসঙ্গী। এতে স্থানীয় রোগীদের দুর্ভোগের শেষ নেই।

স্থানীয় বাসিন্দা মিজানুল হক এই মা ও শিশু কল্যাণ হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এর সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আহ্বান জানান। এলাকাবাসীর দাবি, অতিদ্রুত কেন্দ্রটিতে চিকিৎসক নিয়োগসহ সব সমস্যার সমাধান করতে হবে।

ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এফপিআই অপু হোসাইন বলেন, এখানে একজন স্বাস্থ্য অফিসার খুব জরুরি। একজন ছিল কিন্তু তিনি এখন নেই, বদলি হয়ে গেছে। অফিসার না থাকার কারণে কেন্দ্রটি বেহাল অবস্থায় পড়ে আছে।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিপক বলেন, ১২ জনের মধ্যে দুইজন আছেন। মেডিকেল অফিসার আসলে ঠিক হয়ে যাবে। বাকি সমস্যার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

এ বিষয়ে সিরাজদিখান ইউএনও শাহীনা আক্তারের সঙ্গে কথা বললে তিনি বলেন, শেখরনগরের ওই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পরিদর্শন করব এবং পরিস্থিতি বুঝে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।

মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ট্যাটাবিদ্ধসহ আহত ১২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু

টঙ্গীতে যুবদল নেতার বাড়িতে হামলা, গুলিবর্ষণ

ঝুট ব্যবসা ও চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি-কৃষক দলের সংঘর্ষ, আহত ১০

ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মধুপুরে নির্মাণের ১৫ দিনেই ধসে পড়েছে রাস্তার গাইডওয়াল

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী