হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে কেমিক্যাল গুদামে দগ্ধ বাবু হাওলাদারের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীর বিসিক সাহারা মার্কেটের ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ দোকান কর্মচারী বাবু হাওলাদার (১৮) শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে মঙ্গলবার ও বুধবার ফায়ার সার্ভিসের দু’কর্মী শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়।

নিহত বাবু কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বোয়ালমারী গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে।

তিনি টঙ্গী পূর্ব থানাধীন নতুনবাজার রেলগেট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং গুদামের পাশে একটি দোকানে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, বাবু জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯২ ভাগ দগ্ধ ছিল।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে আগুনের ঘটনা ঘটে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং কিছু সাধারণ মানুষ আহত হয়েছিলেন।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর