হোম > সারা দেশ > ঢাকা

সাভারে মিছিলের সময় আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে ৩৫ থেকে ৪০ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল বের করেন। এ সময় নিয়মিত টহলরত পুলিশের সামনে মিছিলটি পড়লে পুলিশ ধাওয়া দেয়। পরে ১৩ জনকে আটক করা হয়। তবে পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন নেতাকর্মী পাশের পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের অধিকাংশই সাভার পৌর এলাকার বাসিন্দা। আটকরা হলেন সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুণ্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে প্রথম চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের গাড়িচালক এবং বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ পায়নি পুলিশ

গুরুদাসপুরে অবৈধ পেট্রোল পাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ভ্যান ভাড়া নিয়ে সারা দিন ঘুরিয়ে রাতে হাতুড়ির আঘাত

লৌহজংয়ে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের মানুষের

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে দিল বিএনপি নেতা, এলাকা ছাড়ার নির্দেশ

বন্দরে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

শব্দদূষণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

ফতুল্লায় গ্যাসের অবৈধ সংযোগকালে বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক