হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে। কুয়াশা কেটে যাওয়ায় শনিবার বেলা পৌনে ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক করেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে যাত্রী ও যানবাহনের চাপ তৈরি হয় উভয় পাড়ে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মো. ইকবাল হোসেন আমার দেশকে জানান, গভীর রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থেই ফেরি চলাচল স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে শনিবার বেলা পৌনে ১১টা থেকে পুনরায় চলাচল শুরু হয়।

বর্তমানে শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে ছোট-বড় মিলিয়ে মোট ছয়টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের পাশাপাশি পণ্যবাহী যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে।

এসআই

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি

মালচিং পদ্ধতিতে বদলে যাচ্ছে শিবচরের কৃষি

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা