হোম > সারা দেশ > ঢাকা

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

পবিত্র রমজান মাসে সীমিত আয়ের অসহায় মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজারের আয়োজন করেছে বারাকা ফাউন্ডেশন। খেটে খাওয়া মানুষদের পাতে সহনীয় দামে ইফতার তোলে দিতেই এ আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গত সোমবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিশুপার্ক মাঠে এ কার্যক্রমের উদ্বোধন হয়।

এ বাজারে নিত্যপ্রয়োজনীয় ইফতারসামগ্রী উল্লেখযোগ্যভাবে কম দামে বিক্রি করা হচ্ছে। যেখানে খোলাবাজারে প্রতি কেজি ছোলা ৮০ টাকা, সেখানে বারাকা ফাউন্ডেশন তা দিচ্ছে ৬০ টাকায়। ৪০ টাকার পেঁয়াজ ২৫ টাকায়, ৩০০ টাকার খেজুর ২০০ টাকায়, ৯০ টাকার মুড়ি ৮০ টাকায়, ৯৮ টাকার চিনি ৮০ টাকায় এবং ১৯৫ টাকার সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে ১৭০ টাকায়। সবমিলে ভর্তুকি দিয়ে ৯৫০ টাকা বাজারমূল্যের ছয়টি পণ্য ক্রেতাদের হাতে তোলে দেওয়া হচ্ছে মাত্র ৫৬০ টাকায়।

ক্রেতা জাহিদ আলী বলেন, রমজানে এমন উদ্যোগ তাদের স্বস্তি এনে দিয়েছে। সীমিত আয়ের মানুষদের জন্য এ ধরনের ন্যায্যমূল্যের বাজার বাস্তব সহায়তা হিসেবে কাজ করবে। স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার এমন প্রয়াস অন্যদেরও অনুপ্রাণিত করবে।

বারাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের দরিদ্র ও সীমিত আয়ের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এ কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে চালু রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় প্রবাসীদের আর্থিক সহায়তায় এ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে বলে জানান তারা।

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’

আওয়ামী সিন্ডিকেটের কবজায় হরিরামপুরের বালুমহাল

ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ১৫ মন গুড় ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা

এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু

ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক, চাপা পড়ে যুবকের মৃত্যু

টঙ্গীতে মাস্কোর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

গাড়িচাপায় পড়ে আছে মাদরাসাছাত্রের লাশ, ১৯ ঘণ্টায়ও মেলেনি পরিচয়