হোম > সারা দেশ > ঢাকা

স্কুলের ছাদের পলেস্তার খসে আহত ছাত্র-শিক্ষক

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুর উপজেলার শতবর্ষী মোহরপাড়া উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণের মাত্র ২০ বছরেই ছাদ ও প্লাস্টার খসে পড়ছে, মরিচা ধরা বের হয়ে আসছে রড। শ্রেণিকক্ষের ছাদের পলেস্তার খসে পড়ে এক শিক্ষক ও এক শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) নবম শ্রেণির গণিত ক্লাস চলাকালে সহকারী শিক্ষক মিজানুর রহমানের মাথায় প্লাস্টার পড়লে তিনি গুরুতর আহত হন। মাথায় ছয়টি সেলাই দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাসায় পাঠানো হয়েছে। পরদিন মঙ্গলবার সপ্তম শ্রেণির ছাত্র মিদুল (১৪) একইভাবে আহত হয়, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, মরিচা ধরা রড বের হয়ে আসছে। বিকল্প শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের ঝুঁকি নিয়েই পাঠদান চালাতে হচ্ছে।

অভিভাবক ও শিক্ষকরা বলছেন, ছয় শতাধিক শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকির মধ্যে ক্লাস করছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল