হোম > সারা দেশ > ঢাকা

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ রাকিব শেখ (২৫) নামে এক ভুয়া পুলিশকে আটকের পর থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

রাকির উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রামে গগণ বালা নামের একজনের বাড়িতে পুলিশের ইউনিফর্ম পরে রাকিব ঘরে ঢুকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় তার সাথে থাকা খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি ছুরি পাওয়া যায়। পরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে।

সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, পুলিশের ইউনিফর্ম ও একটি ছুরি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার