হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুর-১ আসনে অনলাইনে জোরদার নির্বাচনি প্রচার

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুর-১ আসনের প্রার্থীরা অনলাইনে জমজমাট নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, ম্যাসেঞ্জার, হোয়াটসআ্যপ, টুইটার, টেলিগ্রামসহ বেশ কিছু অনলাইন সিস্টেম ব্যবহার করে চালাচ্ছেন নির্বাচনি প্রচার। এতে করে নির্বাচনে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে তরুণ ভোটারদের মধ্যে।

অফলাইনে রঙিন পোস্টার ছাপানো এবং দেওয়ালে পোস্টার সাঁটানো নিষেধ থাকায় সংসদ সদস্য পদপ্রার্থীরা নিজেদের পোস্টার ডিজাইন করে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাদের সমর্থকদের কাছে।

বিএনপির প্রার্থী মজিবুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকশী, ইসলামী আন্দোলনের প্রার্থী রুহুল আমীনসহ অন্য প্রার্থীরা সবাই অনলাইনে প্রচার চালিয়ে ভোটারদের মন জয় করে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মেনে আমরা প্রচার চালাচ্ছি, অনলাইন প্রচারে তরুণ ভোটারদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকশী জানান, রঙিন পোস্টার ছাপানো এবং দেওয়ালে পোস্টার লাগানো নিষেধ রয়েছে। তাই সব প্রার্থী অনলাইনে প্রচার চালিয়ে যাচ্ছেন ।

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী