হোম > সারা দেশ > ঢাকা

তিন দিন পর মারা গেলেন স্কুলবাসের দগ্ধ চালক

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে দুর্বৃত্তের আগুনে দগ্ধ চালক তিন দিন পর মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পারভেজ খান (৪৫) সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

নিহত বাসচালকের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। দুই দিন তার সিসিইউতে চিকিৎসা চলে। গত শনিবার দুপুর ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সেখানে বাবার মৃত্যু হয়। এখানে ময়নাতদন্ত সহ আইনী প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নেওয়ার হবে।

হলি চাইল্ড স্কুলের অধ্যক্ষ ও বাসের মালিক মো. আশরাফুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ সকালে অগ্নিদগ্ধ পারভেজ খান মৃত্যুবরণ করেছে। এখনও লাশ ঢাকায় আছে। বিকেলের দিকে লাশ নিহতের বাড়িতে আনা হবে। মৃত্যুর বিষয়টিও ওসিকে জানানো হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দগ্ধ বাসচালক মারা গেছেন বলে জেনেছি। এর আগে এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) মাঝরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ খান দগ্ধ হন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল