হোম > সারা দেশ > ঢাকা

কৃষি ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে লটারিতে ফ্রিজ জয়

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়া প্রবাসী আজগার আলী স্ত্রী রীমা খাতুনের নামে রেমিট্যান্স পাঠিয়ে লটারিতে ফ্রিজ পেয়েছেন।

মালয়েশিয়া প্রবাসী আজগার আলী গত ১২ মার্চ তার স্ত্রী রীমা খাতুনের নামে ৩৪ হাজার ৫০০ টাকা পাঠান। বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) লক্ষীণপুর বাজার শাখার মাধ্যমে এই অর্থ পাঠানোয় পেয়েছে উপহার।

বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয় আয়োজিত ১ থেকে ১৫ মার্চের রেমিট্যান্স উৎসবে লটারি জিতে প্রথম পুরস্কার হিসেবে তিনি এ উপহার পান।

পুরস্কার বিতরণ উপলক্ষে মঙ্গলবার যশোরের শার্শার গোড়পাড়া বাজারে কৃষি ব্যাংকের লক্ষণপুর বাজার শাখায় আয়োজিত অনুষ্ঠানে রীমার হাতে ওয়ালটনের ফ্রিজটি হস্তান্তর করেছেন প্রধান অতিথি বিকেবির বিভাগীয় কার্যালয়ের জিএম আবু হাশেম মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেবির যশোর মুখ্য অঞ্চলের সিআরএম এনায়েত করিম এবং এজিএম এস.এম. শামীম রেজা। যশোর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের এসপিও মুহাম্মদ বনী আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণপুর বাজার শাখার ম্যানেজার পলাশ কুমার ঘোষ। সংবাদ বিজ্ঞপ্তি।

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ডিবির তিন সদস্য হামলার শিকার