হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুর থানা-পুলিশের ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের কোতোয়ালি থানা-পুলিশের ব্যারাক ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ব্যারাক পর্যন্ত না পৌঁছে ব্যারাকসংলগ্ন পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। শুক্রবার রাত ১০টার দিকে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত পুলিশ সদস্যদের আবাসিক দোতলা ব্যারাক ভবন-২ লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেলটি নিক্ষেপ করে। তবে সেটি পার্শ্ববর্তী ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

এদিকে এ ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু তার এক ফেসবুক পোস্টে লেখেন, ফরিদপুরের কোতোয়ালি থানার ব্যারাক লক্ষ্য করে নিষিদ্ধ সংগঠনের ককটেল নিক্ষেপ। মার্কেটের ছাদে বিস্ফোরণ। তবু যারা বিষয়টি সিরিয়াসলি নিচ্ছেন না, একটু নজর রাইখেন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু

মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৫

হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না: রিজভী

মানিকগঞ্জে বিএনপির পার্টি অফিসে আগুন

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া সব থানা চালুসহ আ.লীগের ৮ দফা দাবি

টুঙ্গিপাড়া থানায় হামলা, ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

মৃত্যুর দুই বছর পর নাশকতা মামলার আসামি

টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত