হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়ায় যৌনপল্লিতে স্ট্রোক করে এক ব্যক্তির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত ব্যক্তি মো. আজমির আলম (৫০)। তিনি মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দিগনগর এলাকায় সোর্দি মাতুব্বরবাড়ি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে আজমির আলম দৌলতদিয়া যৌনপল্লির হাজরার বাড়িতে অবস্থিত যৌনকর্মী জুলির কক্ষে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ভোর পৌনে ৫টার দিকে তিনি জুলিকে একটি সিগারেট আনতে বাইরে পাঠান। জুলি বাইরে থেকে সিগারেট নিয়ে ফিরে এসে কক্ষে প্রবেশ করে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। পরে আশপাশের লোকজন ডেকে এনে পুনরায় ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় দেখা যায়, ওই ব্যক্তি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন না। তখনই তারা বুঝতে পারেন, তিনি মারা গেছেন।

খবর পেয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, এসআই মো. সেলিম মোল্লাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে স্ট্রোক করে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৭ মার্চের প্রথম প্রহরে শরীয়তপুরে মোমবাতি কর্মসূচি

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১