হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর মেম্বার গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ।

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্রদল নেতা রাকিব হত্যা মামলাসহ বৈষম্য বিরোধী বেশ কয়েকটি মামলা রয়েছে। রোববার বিকেলে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিকশায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জাহাঙ্গীর। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মেম্বার ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য। এছাড়া তিনি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের অনুসারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিক্সায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার। এ সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রদল নেতা রাকিব হত্যাসহ ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী বেশ কয়েকটি মামলা রয়েছে।

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়