হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে ৬ আসনের মধ্যে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনের মধ্যে ২টিতে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেন। এর মধ্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবু সাঈদ উজ্জ্বল ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে এনসিপির কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক শেখ খায়রুল কবির আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, মনোনয়ন পাওয়া সাঈদ উজ্জ্বল ও খায়রুল কবির দুজনই এই দুটি আসনে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। তবে ফাঁকা রয়েছে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর), কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার