হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০ ঘণ্টা পর ফেরি চালু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শনিবার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১২টার দিকে পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল সাড়ে ১০টায় ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন 'দৈনিক আমার দেশ'-কে জানান, "কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে এসেছিল। পরে সকাল সাড়ে ১০টায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।"

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি