হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ১

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. নাঈম খান (৬০) নামে এক বৃদ্ধ চা-দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হোসেন আলীকে (৪৮) আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাঈম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. নাঈম খান সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে।

আটক হোসেন আলী সিদ্ধিরগঞ্জের শিমরাইল জিরো পয়েন্ট এলাকার মৃত আক্কেল আলী ও মৃত রুপিয়া বেগমের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

নিহতের জামাতা ইমরান জানান, বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে নাঈম খানের বিরোধ চলছিল। শনিবার দুপুর সোয়া ১টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তায় অবস্থানকালে হোসেন, ইকবাল ও মায়াসহ তিন-চারজন তার ওপর হামলা চালান। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে নাঈম খানকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ইমরান আরও জানান, হামলার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাঈম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার

ডুসাকের দায়িত্বে মীর মোরসালিন-এইচ.এম.নাছরুল্লাহ

নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধামরাইয়ে মহাসড়কে দুই রাতে দুটি বাসে আগুন

নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিল ৬০০ কাব স্কাউট

সাটুরিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

কেরাণীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার