হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রবাসী আলমগীর ও পাওয়ারলুম শ্রমিক সাইফুলের বাড়িতে এদিন রাতে সশস্ত্র ডাকাতরা দরজা ভেঙে ঢুকে পড়ে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির শিশুসহ সবাইকে জিম্মি করে। ডাকাতরা নগদ টাকাসহ মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায়।

জানা গেছে, এদিন রাত দেড়টায় ১৫-২০ জন মুখোশধারী

ডাকাত প্রথমে প্রবাসী আলমগীরের ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। পরে

অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা ও ৩টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

এরপর রাত ২টায় একই গ্রামের পাওয়ারলুম শ্রমিক সাইফুলের বাড়িতে হানা দেয় ডাকাতরা। এ সময় এক শিশুসহ সবাইকে জিম্মি করে ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয় তারা।

সাইফুল জানান, বাসায় গরু বিক্রির টাকা ছিল। আমার স্ত্রীর জমানো টাকাও ছিল। সবই নিয়ে গেছে ডাকাতরা।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পাওয়ার

পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী