হোম > সারা দেশ > ঢাকা

মুসলমান হিসেবে ইসলামের বাইরে ভোট দেয়ার সুযোগ নেই: ফয়জুল করিম

উপজেলা প্রতিনিধি, (সালথা) ফরিদপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ‘মুসলমান হিসেবে ইসলামের বাইরে ভোট দেয়ার কোনো সুযোগ নেই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সালথা ও নগরকান্দা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, একজন ভোটার যদি ইসলামের বিরুদ্ধে কাউকে ভোট দেন তবে তার গুনাহ আমলনামায় লেখা হবে। আর ভালো মানুষকে ভোট দিয়ে সে ভালো কাজ করলে ভোটারের জন্য সওয়াব লেখা হবে।

তিনি বলেন, ইসলাম হলো মানবতার মুক্তির পথ। শুধু নেতা বদলালে হবে না, নীতি-আদর্শের পরিবর্তন প্রয়োজন। দেশে বারবার ক্ষমতার পালাবদল হলেও দুর্নীতি, চুরি, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের কোনো পরিবর্তন হয়নি। আগে একদল চাঁদাবাজি করতো, এখন আরেক দল করছে। আগে একদল চুরি করতো, এখন আরেক দল করছে। শুধু হাত-মুখ বদলেছে, কিন্তু চোর বদলায়নি।

গণসমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল ফরিদপুরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতী আবু জাফরসহ স্থানীয় নেতারা।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই