হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ঝড়ের কারনে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়ায় তীব্র স্রোত ও বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌরুটে ছোট-বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, কালবৈশাখী ঝড়ো হাওয়ার কারণে সন্ধ্যা সোয়া ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

এমই

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

ইউনেস্কোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান স্কুল

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ১৫ জুন শুরু

বিশ্বকাপ জ্বরে কাঁপছে সদরপুর, অলিগলিতে ফুটবল উন্মাদনা

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠছে দোকানপাট

কুলিয়ারচরে পাঁচতলা থেকে পড়ে চোরের মৃত্যু

শরীয়তপুরে খিচুড়ি আয়োজনের নামে আ. লীগ নেতাকর্মীর জমায়েত, আটক ২