হোম > সারা দেশ > ঢাকা

শিশু বলাৎকারে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি, ভেদরগঞ্জ (শরীয়তপুর)

সখিপুর থানার চরসেন্সাস ইউনিয়নে আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী স্বাধীন মোল্যার রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ ।

শুক্রবার আদালতে পাঠিয়ে সখিপুর থানা পুলিশ জানায়, মাগন বেপারি কান্দি গ্রামের বাদশা বেপারির ছেলে স্বাধীন মোল্যা। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত শিশুকে খেলনা কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশের আমবাগানে নিয়ে বলাৎকার করে।

পরে শিশুটি বাগানের ভেতর থেকে চিৎকার দিলে দাদি তাকে উদ্ধার করে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ব্যাপারে শিশুর বাবা সখিপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ছাত্রলীগের কর্মী স্বাধীন মোল্যাকে গ্রেপ্তার করে।

সখিপুর থানা অফিসার ইনচার্জ মো. ওবায়েদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর