হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র নিয়ে মারামারির ঘটনায় বিএনপি নেতাকে শোকজ

উপজেলা প্রতিনিধি, ​অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মারামারির ঘটনায় অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ প্রদান করা হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, শুক্রবার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজারে 'বিল মাসকা' জলমহালকে কেন্দ্র করে সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটে। ওই সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৭ (সাত) দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও এমপি মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক ও এমপি মো. মাজহারুল ইসলামের বরাবর লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমই

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে