হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উপজেলা প্রশাসনিক কর্মকর্তার

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসমাইল হোসেন (৫৬) নামে এক উপজেলা প্রশাসনিক কর্মকর্তা। শনিবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইসমাইল হোসেন কটিয়াদী উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা ও জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাসা সংলগ্ন দায়াতুল হক মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে , পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম জানান, ইসমাইল হোসেন প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আজ ভোরে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত