হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রায়হান কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

দিনব্যাপী এ ফল মেলায় দেশীয় জাতের বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

জেডএম

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর