হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় লকডাউন কর্মসূচির প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

শেখ হাসিনার রায়কে ঘিরে ফরিদপুরের ভাঙ্গায় লকডাউন কর্মসূচির প্রধান সমন্বয়ক আ.লীগ নেতা তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলগী ইউনিয়নের চরবালিয়া থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি সোমবার সকালে আমার দেশকে নিশ্চিত করেন ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক সংসদ নিক্সন চৌধুরীর আস্থাভাজন নেতা তৌহিদুর রহমান বুলবুল লকডাউন কর্মসূচি পালনের নেতৃত্বকারী হিসেবে ভূমিকা পালন করেন। এছাড়াও আলগী ও হামিরদী ইউনিয়নের শান্তিপূর্ণ জনগণের আন্দোলন নাশকতার সৃষ্টির বিশেষ সহযোগী সমন্বয়ক হিসেবে তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ের দিনক্ষণ ঘোষণায় গত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিতে তৌহিদুর রহমান বুলবুল ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার মাতুব্বরের নেতৃত্বে ভাঙ্গা-খুলনা মহাসড়কের শুয়োদি বাসস্ট্যান্ডের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করে। আওয়ামী লীগ লকডাউন কর্মসূচির নামে শিশুদের ব্যবহারের চিত্র দৈনিক আমার দেশ পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশে নড়েচড়ে বসে পুলিশ ও আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট মহল। যৌথ বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য: লকডাউন কর্মসূচিতে নাশকতার ঘটনায় ১২ জন ইউপি চেয়ারম্যানসহ ১৭৭ জনকে নামীয়সহ আওয়ামী লীগের এক হাজার ১০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত ১৩ সেপ্টেম্বর দুটি পুলিশ স্টেশনে ও উপজেলা পরিষদ কার্যালয়ে নাশকতায় তৌহিদুর রহমান বুলবুলসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু