হোম > সারা দেশ > ঢাকা

শিবপুরে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

ছবি: আমার দেশ

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে। রোববার ৫ এপ্রিল দিবাগত রাত ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ে-সংলগ্ন কুন্দারপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আব্দুর রহিমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাইওয়ের পাশে বেশ কয়েকটি টিনের তৈরি গুদামঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৮০০ লিটারের ৪ ব্যারেল ডিজেল, ৪০ লিটারের একটি ডিজেল কনটেইনার এবং ৫ লিটারের একটি পেট্রোল কনটেইনারসহ সর্বমোট ৮৪৫ লিটার তেল জব্দ করা হয়।

এ সময় ঢাকা-সিলেট হাইওয়ে-সংলগ্ন বন্ধু হোটেলে কুন্দারপাড়া নিবাসী আবু তাহেরের ছেলে আল আমিন নামক এক ব্যক্তি অবৈধভাবে প্রায় ৪০০ লিটার ডিজেল মজুত রাখায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীকালে পুনরায় বেলা ৩টার পর কুন্দারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়ের পাশে কয়কটি গুদামঘরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম উপস্থিত ছিল।

অভিযানে দুটি গুদামঘর থেকে অবৈধভাবে মজুত করা ৮৪৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় মজুতকারী কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

মোবাইলকোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মোছা, ফারজানা ইয়াসমিন।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক