হোম > সারা দেশ > ঢাকা

পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরী গৃহবধূর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী)

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়া জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুড়াপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফিয়া জান্নাত মুমু ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে তাঁর নানাবাড়িতে থাকতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুমু কুড়াপাড়া রেলগেট এলাকায় বেশ কিছু সময় ধরে ঘোরাফিরা করছিলেন। বেলা ১১টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের মা আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে বলেন, ‘আমার মেয়ে বিবাহিত। তবে সে নানাবাড়িতে থাকত। আমরা ঢাকায় থাকি। কেন সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে, তা আমরা জানি না।’

মুমুর স্বামী আকাশ আলী বলেন, ‘সকালে মুমু আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি কাজে যাওয়ার সময় ফোনটি সঙ্গে নিয়ে যাই। সে কখন বাড়ি থেকে বের হয়েছে, তা আমার জানা নেই। পরে জানতে পারি, ট্রেনের ধাক্কায় আমার স্ত্রী মুমু মারা গেছে।’

মুমুর শ্বশুরবাড়ি পাংশা উপজেলার চরআফড়া গ্রামের একজন প্রতিবেশী হাসপাতালে মুমুকে দেখতে আসেন। তিনি বলেন, মাত্র চার মাস আগে নিজের পছন্দে মুমু আকাশকে বিয়ে করেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর