হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম। তিনি জানান, মঙ্গলবার বিকেলে সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে তিনিসহ টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম (৪২), ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০), নূরুল হুদা (৪৫), জয় হাসান (২৫) ও পথচারী বাবু হাওলাদার (২০) এবং আশিক (১৭) আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদের মৃত্যু হলো। তবে নূরুল হুদার অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত: সোমবার বিকেলে টঙ্গীর বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল নামক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেমিক্যালের ড্রাম বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ফায়ারকর্মীসহ পথচারীরা অগ্নিদগ্ধ হন।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর